শিরোনাম

South east bank ad

নাটোরের শিধুঁলিতে বাল্যবিবাহ বিরোধী উঠান বৈঠক

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:১১ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নাটোরের শিধুঁলিতে বাল্যবিবাহ বিরোধী  উঠান বৈঠক
গতকাল সোমবার ১৩ সেপ্টেম্বর গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুঁলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাল্য বিবাহ বিরোধী  উঠান বৈঠকে অংশ নেন নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ।
এছাড়া ধারাবারিষা ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন ক্যাম্পের উদ্বোধন করে তিনি নবজাতক শিশুর মায়েদের মধ্যে জন্ম নিবন্ধন সনদসহ উপহার তুলে দেন। পাশাপাশি জেলা প্রশাসক বিভিন্ন ক্লাবের খেলোয়াড় ও তরুনদের মধ্যে ক্রীড়া সামগ্রী  বিতরণ করেন। 
এসময় গুরুদাসপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: