শরীয়তপুর জেলা প্রশাসকের গোসাইরহাট ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ফলদ বৃক্ষ রোপণ
শরীয়তপুর নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে গতকাল সোমবার ১৩ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ জেলা প্রশাসক মো. পারভেজ হাসান গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ফলদ বৃক্ষ রোপণ করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক গোসাইরহাট উপজেলার ২৭ নং দাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয়ের ছাদ বাগান পরিদর্শন করেন।
পরে জেলা প্রশাসক গোসাইরহাট উপজেলা পরিষদের নতুন ভবন চত্বরে বৃক্ষরোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন মো. আলমগীর হুসাইন, উপজেলা নির্বাহী অফিসার, গোসাইরহাট; সুজন দাশ গুপ্ত, সহকারী কমিশনার (ভূমি), গোসাইরহাট; আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শরীয়তপুর; স্থানীয় জনপ্রতিনিধিরা; সরকারি কর্মকর্তারা এবং শিক্ষকরা।


