সচিব সায়েদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাজবাড়ী জেলা প্রশাসক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম গতকাল সোমবার ১৩ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা সফর করেন।
এ সময় মো. সায়েদুল ইসলামের সহধর্মিনী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন সঙ্গে ছিলেন। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরে উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ীর কার্যালয় পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।


