শিরোনাম

South east bank ad

শরীয়তপুরে স্কুলে শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করলেন ডিসি

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৩ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

শরীয়তপুরে স্কুলে শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করলেন ডিসি
শরীয়তপুর প্রতিনিধি:

"শিশুদের আনন্দক্ষণে আমরা হলাম অংশীদার" এই স্লোগানে শরীয়তপুরে স্কুলে শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা সামগ্রী (কাপড়ের তৈরি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার)
 প্রদান করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. পারভেজ হাসান। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রম করেন তিনি। 

এসময় সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি স্কুলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গোলাপ ও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর লোগো সম্বলিত মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করা হয়।

এছাড়াও জেলা প্রশাসক প্রতিটি শ্রেণি কক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।  

এছাড়া প্রতিটি স্কুলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে সচেতন করতে স্বাস্থ্যবিধির উপর সরকারি নির্দেশনা সম্বলিত ড্রপ-ডাউন ব্যানার সরবরাহ করা হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: