জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে ভোলা জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
আজ ১৫ আগস্ট, ২০২১ খ্রিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভোলা জেলার জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা জেলার সিভিল সার্জন, ভোলা জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ অন্যান্য সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ভোলা জেলার সর্বস্তরের জনগণ।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্টে শাহাদতবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ ছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অতঃপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলার যুব সমাজের মাঝে ঋণ বিতরণ এবং করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল সাংবাদিকবৃন্দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করেন সম্মানিত জেলা প্রশাসক, ভোলা।
জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন, ভোলার উদ্যোগে ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে আলোচনা সভার আয়োজন করা হয়।


