''বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী''
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালের সম্মুখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করার মাধ্যমে দিবসটি পালনের শুভ সূচনা করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসকবৃন্দ এবং জেলাপ্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়া পুস্পস্তবক অর্পণ করেন শরীয়তপুর পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান; জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে; প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন; শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার; জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য সুধীবৃন্দ।


