শিরোনাম

South east bank ad

টিকাকেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২১, ০৫:১৬ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

টিকাকেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরের প্রতিটি ওয়ার্ডে ৩টি করে টিকাকেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকাকেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত। জেলা প্রশাসক সকাল ১১টার দিকে নগরের বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে করোনা থেকে সুরক্ষায় এ টিকা দেওয়া হচ্ছে। সিটি করপোরেশন এলাকায় ৪১ ওয়ার্ডের ১২৩টি বুথে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে।  
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: