শিরোনাম

South east bank ad

শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২১, ০১:১৬ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসনের এই আয়োজনে জুম প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন খুলনা বিভাগের অভিভাবক বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি। খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে আয়োজিত উক্ত আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।  

আলোচনা সভার পাশাপাশি বাদ জোহর খুলনা কালেক্টরেট মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা কালেক্টরেট প্রাংগনে খুলনা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: