শিরোনাম

South east bank ad

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৩:৪৮ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত

আজ নারায়ণগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব ও চেয়ারম্যান (বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল) সত্যজিত কর্মকার এর উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগামী ৭ আগস্ট হতে শুরু হতে যাওয়া কোভিডের গণ টিকা কার্যক্রম,হাসপাতাল ব্যবস্থাপনা, অক্সিজেন সাপ্লাইসহ কোভিড ব্যবস্থাপনার সার্বিক দিক নিয়ে আলোচনা হয়।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার  জায়েদুল আলম, পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ, সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবুল আমিন, ৩০০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক জনাব আবুল বাসার।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: