শিরোনাম

South east bank ad

কয়রা উপজেলার বেড়িবাঁধ এর ভাংগন পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক

 প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ০৩:৫৫ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

কয়রা উপজেলার বেড়িবাঁধ এর ভাংগন পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক

খুলনার কয়রা উপজেলার বেড়িবাঁধ ভাঙন সংক্রান্ত দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের নজরে আসায় আজ তিনি স্বপ্রণোদিত হয়ে কয়রা উপজেলা পরিদর্শনে যান।  এ সময় তিনি কয়রা উপজেলার মহারাজ ইউনিয়নের দশহালিয়া ও উত্তর বেদকাশী ইউনিয়নের গাতিরঘেরি নামক স্থানে বেড়িবাঁধ এর ভাংগন পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন খুলনা স্থানীয় সরকার এর উপপরিচালক মোঃ ইকবাল হোসেন; পানি উন্নয়ন বোর্ড,সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, কনসালট্যান্ট ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ।

বাঁধ মেরামতের অনুমোদিত নকশা নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে স্থানীয় জনগণের দীর্ঘদিনের চলমান বিবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলের সাথে এ বিষয়ে মতবিনিময় করেন এবং দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান আগামী ১৫ দিনের মধ্যে বাঁধের মেরামত কাজ  সম্পন্ন করার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেন। উপর্যুক্ত স্পট দুইটিতে বেড়িবাধের যথাযথ সংস্কার সম্পন্ন হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের চলমান দুর্ভোগ লাঘব হবে বলে সংশ্লিষ্ট সকলেই মতামত ব্যক্ত করেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: