শিরোনাম

South east bank ad

মুক্তাগাছায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি এনামুল হক

 প্রকাশ: ১১ জুলাই ২০২১, ১২:২৫ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

মুক্তাগাছায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি এনামুল হক

এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):

ময়মনসিংহের মুক্তাগাছায় মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মিত ঘর পরিদর্শন করেন ডিসি মোহাম্মদ এনামুল হক। শনিবার উপজেলার কুমারগাতা ইউনিয়নের সাত্রাশিয়া মৌজায় মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ের ২২টি নির্মিত ও নির্মানাধীন ঘর পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে তিনি উপজেলা টাস্কফোর্স কমিটির সম্মানিত সদস্যদের সাথে মতবিনিময় করেন। এই সময় তিনি এই সকল ঘরসমূহ যেনো ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী নির্মান করা হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান (প্যানেল), উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি), পিআইও, উপজেলা প্রকৌশলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: