শিরোনাম

South east bank ad

জামালপুরে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার উপহার গ্রহন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান

 প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ০৮:৫৩ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

জামালপুরে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার উপহার গ্রহন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান

শামীম আলম (জামালপুর): 

জামালপুর জেলা প্রশাসককে হাতে হাই ফ্লো নজেল ও অক্সিজের সিরিন্ডার উপহার সামগ্রী তুলে দিল বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড।

আজ দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুর্শেদা জামানের হাতে কয়লা ভিত্তিক বিদ্যুত তাপ কেন্দ্র, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে করোনা রোগীদের উচ্চ ক্ষমতা শীল  দুটি হাই ফ্লো নজেল ও৫০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।

পরে এই সামগ্রীগুলো জেলা প্রশাসক জামালপুর ২৫০শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুর রহমান, সিভিল সার্জন ডা, প্রনয় কুমার দাস, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের আ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মানবসম্পদ বিভাগ) মো, দেলোয়ার হোসেন, মো,মঞ্জুরুল এলাহী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। প্রমুখ।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: