শিরোনাম

South east bank ad

নবাগত জেলা প্রশাসকের সাথে পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা

 প্রকাশ: ২৯ জুন ২০২১, ১২:১৫ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

নবাগত জেলা প্রশাসকের সাথে পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা

সুনান বিন মাহাবুব  (পটুয়াখালী):

পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সাথে পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুন) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক এর সাথে পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা  প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি.এম সরফরাজ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ জাকারিয়া কাওসার, সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ন কবির, মহিলা বিষয়ক সম্পাদিকা মাকসুদা লাইজু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ন কবির, পটুয়াখালী রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ বাদল হোসেন, কোষাধ্যক্ষ এম.কে রানা সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসন বলেন, আমরা সকলে একত্রে কাজ করলে দেশের উন্নয়ন অতি দ্রুত বেগবান হবে। সাংবাদিকেরা সমাজের দর্পণ, আপনারা লিখনির মাধ্যমে সকল ক্ষেত্রে দেশের উন্নয়নে কাজ করবেন বলে আমি আশাকরি।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: