শিরোনাম

South east bank ad

সাতক্ষীরায় লকডাউনে ভ্রাম্যমান আদালতে ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায়

 প্রকাশ: ২৭ জুন ২০২১, ০২:৫২ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

সাতক্ষীরায় লকডাউনে ভ্রাম্যমান আদালতে ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায়

এমএ জামান (সাতক্ষীরা): 

সাতক্ষীরায় স্থানীয়ভাবে বিশেষ বিধি নিষেধ আরোপের পর থেকে গত ২১ দিনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ১৬৫ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মামলা হয় ৭৯৪টি। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৩ জুন অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবক সাতক্ষীরা জেলায় ৪ জুন থেকে আরোপিত সার্বিক কার্যাবলি-চলাচলে বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় নিশ্চিকরণ ও উক্ত বিধি-নিষেধ প্রতিপালনের এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং বর্তমানে উক্ত কার্যক্রম অব্যাহ রয়েছে।

এদিকে শনিবার জেলায় মোট ১১টি মোবাইল কোর্ট অভিযানে ৪৬টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৩৪ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে আশাশুনি থেকে আব্দুস সামাদ বাচ্চু জানান, আশাশুনিতে করোনা ভাইরাস থেকে জনসাধারণকে সুরক্ষার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে।

শনিবার উপজেলার বুধহাটা ও আশাশুনি সদরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা ও কঠোর লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে বুধহাটা বাজারে আল আমিন ইলেক্ট্রনিক্স ও মদিনা অপটিক্যালস এন্ড ওয়াচকে ১০০০ টাকা এবং আশাশুনি বাজারের ব্যবসায়ী শ্রীকলস গ্রামের মৃত জিয়াদ আলি সরদারের পুত্র রফিকুলকে ১০০ টাকা সর্বমোট ১১০০ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসা-বাণিজ্য খুলে রাখা ও সকলকে মাস্ক ব্যবহারের প্রতি আহ্বান জানান।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: