শিরোনাম

South east bank ad

রাজবাড়ীতে বিধি নিষেধ লঙ্ঘন করায় অর্থদণ্ড

 প্রকাশ: ২৪ জুন ২০২১, ১১:৪২ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

রাজবাড়ীতে বিধি নিষেধ লঙ্ঘন করায় অর্থদণ্ড
করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধ কল্পে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করতে ২৩ জুন রাজবাড়ী সদর উপজেলার পৌরসভা বাজার, রেলগেট ও পান্না চত্বর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  হাবিবুল্লাহ।
এসময় স্বাস্থ্য বিধি লংঘন ও সরকারি নির্দেশনা অমান্য করায় তিনটি প্রতিষ্ঠানের মালিকগণকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩হাজার ৫শ টাকা অর্থদণ্ড  আদায় করা হয়। এছাড়াও অনেককে সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মানতে নিদেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন রাজবাড়ী পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: