শিরোনাম

South east bank ad

ফেনীর নতুন জেলা প্রশাসক হলেন আবু সেলিম মাহমুদ উল হাসান

 প্রকাশ: ২৩ জুন ২০২১, ০৯:০৮ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ফেনীর নতুন জেলা প্রশাসক হলেন আবু সেলিম মাহমুদ উল হাসান
ফেনী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব আবু সেলিম মাহমুদ উল হাসান।  
গতকাল মঙ্গলবার ২২ জুন ২০২১ইং তারিখ সমৃদ্ধ জনপদ ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 
গত মাসের ৩১ মে সোমবার সেলিমসহ দেশের ১২টি জেলায় নতুন জেলা প্রশাসকের নিয়োগ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৪তম বিসিএস ক্যাডারে নিয়োগ পেয়ে তিনি কর্মজীবন শুরু করেন। ফেনীর বর্তমান জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।  
গত মাসের ৩১ মে সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে ফেনীসহ ১২ জেলায় নতুন ডিসির বদলির আদেশ জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম।

এ প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা, শেরপুর, পাবনা, ঠাকারগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোর জেলাতে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়।  
আবু সেলিম মাহমুদ উল হাসান নিষ্ঠার সঙ্গে ফেনীবাসীর সেবায় যেন নিজেকে নিয়োজিত রাখতে পারেন এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: