শিরোনাম

South east bank ad

মাধবপুর শিল্পকলা একাডেমির ফোকাল মনুর স্মরনে শোকসভা

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৯ পূর্বাহ্ন   |   সারাদেশ

মাধবপুর শিল্পকলা একাডেমির ফোকাল মনুর স্মরনে শোকসভা

শেখ জাহান রনি, মাধবপুর:

হবিগঞ্জের মাধবপুরে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব উপজেলা শিল্পকলা ফোকাল পয়েন্ট খায়রুল হোসাইন মনু স্মরণে শোকসভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর বিকাল ৪:৩০ মিনিটে মাধবপুর শিল্পকলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য কায়সার আহম্মেদের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন সুকোমল রায়, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম,প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, সমন্বয়কারী লিটন রায়,বিধু ভুষন,বিকাশ রঞ্জন বীর,ইউনুছ মিয়া ও প্রীতি পাল।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ জাহান রনি, জুলহাস উদ্দিন রিংকু, প্রশিক্ষক, বাদ্য শিল্পী অভিভাবকবৃন্দ। 
সভার শুরুতে খায়রুল হোসাইন মনু স্মরনে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।
BBS cable ad

সারাদেশ এর আরও খবর: