শিরোনাম

South east bank ad

স্টার্টআপ বাংলাদেশের প্রথম সফল এক্সিট, মাইলফলক গড়ল পালসটেক

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন   |   সারাদেশ

স্টার্টআপ বাংলাদেশের প্রথম সফল এক্সিট, মাইলফলক গড়ল পালসটেক
আইসিটি বিভাগের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড তাদের পোর্টফোলিওভুক্ত প্রতিষ্ঠান পালসটেক লিমিটেডের মাধ্যমে প্রথম সফল এক্সিট সম্পন্ন করেছে। এটি দেশের প্রথম রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল এক্সিট হিসেবে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন মাইলফলক তৈরি করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) আইসিটি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব ও স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ ভূঁঞার উপস্থিতিতে এক্সিট প্রক্রিয়া সম্পন্ন হয়।

মো. মামুনুর রশীদ ভূঁঞা বলেন, স্টার্টআপ বাংলাদেশের প্রথম সফল এক্সিট দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের পরিপক্বতার প্রতিফলন এবং উদ্ভাবননির্ভর অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল হাই বলেন, এক্সিটের পরও প্রতিষ্ঠানটি উদ্যোক্তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। একই সঙ্গে 'ফান্ড অব ফান্ডস' উদ্যোগের মাধ্যমে নতুন বিনিয়োগ আকর্ষণ এবং স্টার্টআপ খাতে মূলধনের প্রবাহ বাড়াতে কাজ করবে।

২০২৪ সালে স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ পাওয়ার পর পালসটেক দেশের দ্রুত বর্ধনশীল হেলথটেক প্রতিষ্ঠানের অন্যতম হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ১৪ হাজারের বেশি ফার্মেসিকে সেবা দিচ্ছে এবং সিরিজ-এ বিনিয়োগ সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে।

স্টার্টআপ বাংলাদেশ এ পর্যন্ত বিভিন্ন খাতের ৩৬টি সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটির আশা, এই সফল এক্সিট দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং দেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতির বিকাশে নতুন গতি যোগ করবে।
BBS cable ad

সারাদেশ এর আরও খবর: