শিরোনাম

South east bank ad

পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন   |   সারাদেশ

পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি

মঙ্গলবার (২৮ জুলাই) দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান মানগত ও সক্ষমতার ব্যবধান কমিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

 আজ রংপুরে তিস্তা ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে এ কথা জানান ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি বলেন, গবেষণা, শিক্ষক উন্নয়ন, প্রযুক্তিগত অবকাঠামো, আন্তর্জাতিক সহযোগিতা, মান নিশ্চিতকরণ এবং কর্মসংস্থানমুখী পাঠ্যক্রমের ক্ষেত্রে দুই ধরনের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও পার্থক্য রয়েছে। এ ব্যবধান কমাতে ইউজিসি উচ্চশিক্ষা সংস্কার ও নীতিগত উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি আরও জানান, উচ্চশিক্ষা রূপান্তরের কৌশলগত কর্মপরিকল্পনায় বিশ্ববিদ্যালয়গুলোকে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করা, শিল্প-একাডেমিয়া সংযোগ জোরদার, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু সনদ অর্জনের জায়গা নয়; গবেষণা, নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।





BBS cable ad

সারাদেশ এর আরও খবর: