শিরোনাম

South east bank ad

মাদরাসার আবাসিক থেকে ৩ ছাত্রী নিখোঁজ, থানায় জিডি

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৪ অপরাহ্ন   |   সারাদেশ

মাদরাসার আবাসিক থেকে ৩ ছাত্রী নিখোঁজ, থানায় জিডি

শামীম আলম, জামালপুর :

জামালপুরের ইসলামপুর উপজেলার একটি আবাসিক মাদরাসা থেকে ৩ শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে মাদরাসার মুহতামিম ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ৫১১। 

গতকাল রোববার ভোরে জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ৩শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। 
নিখোঁজ শিক্ষার্থীরা হলো, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১), এবং সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০)। 

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, নিখোঁজ ওই তিন শিক্ষার্থী গোয়ালেরচর ইউনিয়নের মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর পুর্বপাড়স্থ বাংলা বাজার এলাকালার দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

দারুত তাক্বওয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান জানান, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে থানায় জিডি করা হয়েছে। নিখোঁজ ওই তিন শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণিতে পড়ে। মাদরাসাটি আবাসিক হওয়ায় শিক্ষার্থীরা রাতে মাদরাসা কক্ষেই থাকে। ঘটনার দিন ভোর রাতে শিক্ষার্থীদের ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত করা হয়। অন্যান্যে ছাত্রীর মতোই নিখোঁজ শিক্ষার্থীরাও নামাজ পড়তে প্রস্তুতি নেয়। নামাজের পর থেকে তাদের আর খোঁজে পাওয়া যাচ্ছে না।

গোয়ালেরচর ইউনিয়ন বিট পুলিশের তদারকি কর্মকর্তা ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ছাত্রী নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।

নিখোঁজ মীম আক্তারের মা হাসিনা বেগম জানান, মীম আক্তার গত এক বছরই ধরে ওই মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ১৫ দিন আগে মীমকে মাদরাসায় রেখে আসি। রবিবার দুপুরে মাদরাসার হুজুর মীমের নিখোঁজের খবর দেন। মেয়ের নিখোঁজে ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

নিখোঁজ মনিরার বাবা মনোয়ার হোসেন বলেন, গত ৯দিন আগে মেয়েকে মাদরাসায় রেখে আসি। এখনও মেয়ের সন্ধান পাইনি।

নিখোঁজ সূর্যবানুর বাবা সুরুজ্জামান বলেন, গত ১৫দিন আগে মেয়েকে মাদরাসায় রেখে আসি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান মিলছে না।
BBS cable ad

সারাদেশ এর আরও খবর: