শিরোনাম

South east bank ad

৫ ঘণ্টা ৫০ মিনিট ৫০ সেকেন্ডে ৪৬ কি.মি সাঁতরে পাড়ি দিলেন বরগুনার রাসেল

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫০ অপরাহ্ন   |   সারাদেশ

৫ ঘণ্টা ৫০ মিনিট ৫০ সেকেন্ডে ৪৬ কি.মি সাঁতরে পাড়ি দিলেন বরগুনার রাসেল

এম.এস রিয়াদ, (বরগুনা):

তিস্তা ব্যারেজ থেকে শুরু করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সড়ক সেতুতে পৌঁছে দুরপাল্লার সাঁতারে ৪৬ কিলোমিটার দীর্ঘ পথ সাঁতরে দ্বিতীয় হয়েছেন বরগুনা জেলার সাইফুল ইসলাম রাসেল। 

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বগুড়ার স্কুল ছাত্র রাব্বি। তিনি সময় নিয়েছেন ৫ ঘণ্টা ৩৮ মিনিট। অন্যদিকে ৬ ঘণ্টা ১ মিনিট ৩৬ সেকেন্ডে পাড়ি দিয়ে তৃতীয় হয়েছেন বগুড়ার নারী সাঁতারু মিতু আক্তার। 

শনিবার সকাল ৯টা ২০ মিনিটে তিস্তা ব্যারাজ থেকে শুরু হওয়া সাঁতার প্রতিযোগিতায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে অবস্থিত শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সড়ক সেতুতে এসে শেষ হয়।  

মুজিববর্ষ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা মুজিববর্ষ শেখ কামাল তিস্তা ৪৬ কিলোমিটার দীর্ঘ সাঁতার-২০২১’ প্রতিযোগিতার আয়োজন করেন।

দেশের বিভিন্ন জেলা থেকে ১৬ জন সাঁতারু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সাঁতার আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের এমপি মশিউর রহমান রাঙ্গা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান।

এর আগে, প্রথম বাংলাদেশি হিসেবে বাংলা চ্যানেল সাঁতারে বিরল কৃতিত্ব গড়েছিলেন রাসেল। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের ২৯ মার্চ "ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা" এর বিশেষ আয়োজন বাংলা চ্যানেল ডাবল ক্রস সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন হয়। 

এ প্রতিযোগিতায় প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে "বাংলা চ্যানেল" ডাবল ক্রোস (১৭.৫+১৭.৫=৩৫ কিলোমিটার) ১০ ঘণ্টা ১৪ মিনিট অতিক্রম করে রেকর্ড গড়েন।

উল্লেখ্য, সাইফুল ইসলাম রাসেল ২০১৮ সালে সিঙ্গেল ক্রস তথা ১৬.১ কিলোমিটার সমুদ্রপথ মাত্র ৩ ঘণ্টা ৮ মিনিট ৭ সেকেন্ডে অতিক্রম করে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বরেকর্ড গড়েন, পরবর্তীতে একই প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০১৯ সালে ২য় রানার্স আপ ও ২০২০ সালে ১ম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

রাসেল সয়েল ওয়াটার অ্যান্ড ইনভায়রনমেন্ট সাইন্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: