শিরোনাম

South east bank ad

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি সৈয়দ মইন

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি সৈয়দ মইন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন এমডি ও ডিএমডি নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কাইজার সোহেল আহমেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ ক্ষেত্রে তাকে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

অন্য প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ মইন উদ্দিন আহমেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ডিএমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: