মুন্সীগঞ্জ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার ডুলাহাজারায় সাফারি পার্কে আগামী ১৩ জুন ২০২৬ তারিখ “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
এরই ধারাবাহিকতায় আগামী ১৩ জুন ২০২৬ (শনিবার) মুন্সীগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান বাস্তবায়নে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সংশ্লিষ্ট দপ্তরের দপ্তর প্রধানগণ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, সমন্বয় এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


