শিরোনাম

South east bank ad

উপসচিব আলাউদ্দিন আলীর নিয়োগ বাতিল

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

উপসচিব আলাউদ্দিন আলীর নিয়োগ বাতিল

অবশেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক পদে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব আলাউদ্দিন আলীর নিয়োগ বাতিল করেছে সরকার। গত ৬ এপ্রিল কালের কণ্ঠে ‘বড় নিয়োগ আসছে ফায়ার সার্ভিসে, তৎপর সিন্ডিকেট!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

প্রতিবেদনে বলা হয়, বড় ধরনের নিয়োগপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে। স্টেশন অফিসার, গাড়িচালক ও ফায়ার ফাইটার পদে ১১৪ জনসহ মোট ১৯৭টি পদে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি দেবে প্রতিষ্ঠানটি।
এই নিয়োগকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) শহীদ আতাহার হোসেনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বদলি করা হয়েছে।

তার জায়গায় আনা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব আলাউদ্দিন আলীকে। যিনি ২০২১ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে ফায়ার সার্ভিসের নিয়োগ কমিটির সদস্য ছিলেন। ওই নিয়োগে বড় ধরনের বাণিজ্য হয়েছিল বলে গণমাধ্যমে খবর বেরিয়েছিল।
এমনকি ওই নিয়োগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে মামলা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আলাউদ্দিন আলীকে ফায়ার সার্ভিসের পরিচালক পদে বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: