জবির নতুন প্রক্টর অধ্যাপক নাসির উদ্দীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হককে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ওই অফিস আদেশে বলা হয়, অধ্যাপক তাজাম্মুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতি প্রদান করে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক নাসির উদ্দীনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরো বলা হয়, আগামী ৩০ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে। এ ছাড়া নতুন প্রক্টর বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।


