ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে দুর্যোগ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে বিশ্বের জন্য একটি মডেল হিসেবে উল্লেখ করেন।
এ সময় রাষ্ট্রদূত আগামী ২০২৭ সালের অক্টোবরে জাপানে অনুষ্ঠিতব্য ‘Disaster Risk Reduction Conference’-এ অংশ নিতে প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রতিমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং বাংলাদেশের অব্যাহত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখায় ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


