শিরোনাম

South east bank ad

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন   |   আইজিপি

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়।

অতিরিক্ত আইজিপি পদে সদ্য পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান এবং সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান করা হয়েছে।

মো. মোস্তাফিজুর রহমান ২০তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা।





BBS cable ad

আইজিপি এর আরও খবর: