South east bank ad

পূর্বাচলে ডিএমপির স্বতন্ত্র বিভাগ, জনবল বাড়ছে সাড়ে ৬ হাজার: আইজিপি

 প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন   |   আইজিপি

পূর্বাচলে ডিএমপির স্বতন্ত্র বিভাগ, জনবল বাড়ছে সাড়ে ৬ হাজার: আইজিপি

ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর এলাকায় একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের অধীনে একটি সম্পূর্ণ স্বতন্ত্র পুলিশ বিভাগ গঠন করা হবে এবং সেখানে প্রায় ৬ হাজার ৫২৪ জন নতুন জনবল নিয়োজিত করার প্রস্তাব রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর পূর্বাচল নতুন শহরের এক নম্বর সেক্টর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, রাজধানী ঢাকার ওপর চাপ কমাতে তৈরি করা হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। এই শহরটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আসছে।
এরই অংশ হিসেবে আজ থেকে পূর্বাচলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরকাউ পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু হলো।

মো. আলী হোসেন ফকির জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের অধীনে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে এখানে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ঘোষণা দিয়ে পুলিশ প্রধান বলেন, আগামী দুই মাসের মধ্যে নির্মাণাধীন পশি পুলিশ ক্যাম্পের কার্যক্রমও চালু করা হবে। এর মাধ্যমে রাজধানী ঢাকা শহর পূর্বাচল পর্যন্ত বিস্তার লাভ করবে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ আহমদসহ পুলিশ ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

আইজিপি এর আরও খবর: