শিরোনাম

South east bank ad

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি-পদায়ন

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন   |   পুলিশ

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন।

প্রথম প্রজ্ঞাপনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর সায়েদুর রহমান ও ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে এবং কামরুল আহসানকে বিশেষ শাখায় (এসবি) পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল এবং এসবির অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মেট্রোরেলের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।





BBS cable ad