শিরোনাম

South east bank ad

ভূমি মন্ত্রণালয়ের নতুন অ্যাপ ‘ভূমিদৃষ্টি’

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয়ের নতুন অ্যাপ ‘ভূমিদৃষ্টি’

মাঠপর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ভূমি মন্ত্রণালয়। জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের মাধ্যমে নির্ধারিত অফিস এলাকায় অবস্থান করেই দিতে হবে হাজিরা।
অফিসের বাইরে থেকে ভুয়া লোকেশন ব্যবহার করে হাজিরা দেওয়ার চেষ্টা হলে সেটিও নজরে আসবে কেন্দ্রীয় ব্যবস্থায়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অ্যাপটির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অ্যাপটি তৈরিতে কারিগরি সহযোগিতা দিয়েছে পারাল্যাক্সলজিক ইনফোটেক (PLX)।

কিভাবে কাজ করবে ‘ভূমি দৃষ্টি’?

অ্যাপটির মূল ভিত্তি জিও-ফেন্সিং প্রযুক্তি। সহজভাবে বললে, প্রতিটি ভূমি অফিসের জন্য একটি নির্দিষ্ট ভার্চুয়াল সীমানা তৈরি করা থাকবে।
কোনো কর্মকর্তা-কর্মচারী ওই সীমানার ভেতরে অবস্থান করলেই মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে পারবেন।

অর্থাৎ শুধু মোবাইল থেকে অ্যাপ খুলে চেক-ইন করলেই হাজিরা হয়ে যাবে না। সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত অফিস এলাকার মধ্যেই থাকতে হবে।

অফিসের বাইরে থেকে হাজিরা দিলে?

অ্যাপটির আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো ভুয়া লোকেশন শনাক্ত করার ব্যবস্থা। নির্ধারিত এলাকার বাইরে থেকে হাজিরা দেওয়ার চেষ্টা করলে সেটি স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য হবে না।

.
BBS cable ad