শিরোনাম

South east bank ad

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন   |   সেনাবাহিনী

চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফরে জাপান গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


বুধবার (১৬ সেপ্টেম্বর) এশিয়ান গেমস উপলক্ষে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন সেনাপ্রধান।

সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এ ছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন সেনাপ্রধান।





BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: