পে স্কেলে ৭ বড় চমক
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে এটি বড় খবর।
তবে এখানেই শেষ নয়, আছে আরো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন পে স্কেলে গ্রেড যত ওপরে যাবে, ইনক্রিমেন্টের হার তত কমবে। পাশাপাশি বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতাতেও পরিবর্তন আসছে।
ইনক্রিমেন্টে বড় পরিবর্তন
বর্তমান বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা গ্রেড নির্বিশেষে ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পান।
তবে নতুন পে স্কেলে এই নিয়ম বদলে যাচ্ছে। ২০তম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত থাকছে ৫ শতাংশ ইনক্রিমেন্ট। কিন্তু এরপর থেকেই হার কমতে শুরু করবে। পঞ্চম গ্রেডে ৪ শতাংশ।
চতুর্থ ও তৃতীয় গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ। আর দ্বিতীয় গ্রেডে মাত্র ২ দশমিক ৭৫ শতাংশ। অর্থাৎ সহজ করে বললে—নিচের গ্রেডে ইনক্রিমেন্টের হার বেশি, আর উচ্চপদে যত উঠবেন, ইনক্রিমেন্টের শতাংশ তত কমবে।
একই নীতি প্রযোজ্য হবে সশস্ত্র বাহিনীতেও। ক্যাপ্টেন ও সমতুল্য এবং তার নিচের পদে ৫ শতাংশ।


