এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৩ সনের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
অদ্য ০৮ নভেম্বর ২০২৩ তারিখ বুধবার ইসলামিক ফাউন্ডেশন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে “এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৩ সনের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধকরণ ও সংবর্ধনা সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মোজাহিদ উদ্দিন, জেলাপ্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।
সভায় সভাপতিত্ব করেন মোঃ সেলিম উদ্দিন, উপ পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বান্দরবান পার্বত্য জেলা।


