শিরোনাম

South east bank ad

কোটালীপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের নারীদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ

 প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১১:০৪ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

কোটালীপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের নারীদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ
 গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের প্রান্তিক জনগোষ্ঠির নারীদের হস্তশিল্পের ওপর ৩ মাসব্যাপী প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উনশিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ২০জন নারীর মধ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, আশ্রয়ণ প্রকল্পের ৬০জন নারীকে হস্তশিল্পের উপর ৩মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে থেকে ২০ জনকে আমরা বিনামূল্যে ২০টি সেলাই মেশিন দিয়েছি। আশা করছি তারা এই সেলাই মেশিনে কাজ করে স্বাবলম্বী হবেন। সংসারের আয় বৃদ্ধি করবেন। কর্মসংস্থান সৃষ্টিতে পর্যায়ক্রমে প্রান্তিক জনগোষ্ঠির নারীদের মধ্যে আরো সেলাই মেশিন বিতরণ করা হবে বলে জানান তিনি।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: