শিরোনাম

South east bank ad

আজ থেকে শরীয়তপুরে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ ২০২১

 প্রকাশ: ০৬ জুন ২০২১, ০৫:০৪ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

আজ থেকে শরীয়তপুরে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ ২০২১
আজ রোববার ৬ জুন ২০২১ইং  থেকে আগামী বৃহস্পতিবার ১০ জুন ২০২১ইং তারিখ পর্যন্ত শরীয়তপুরসহ সমগ্র বাংলাদেশে একযোগে পালিত হতে যাচ্ছে  “ভূমি সেবা সপ্তাহ ২০২১”। ভূমি সেবা ডিজিটালজড করে জনগণের দোরগোড়ায় যেন এ সেবা পৌঁছে দেওয়া যায় সে লক্ষ্য নিয়েই সামনের দিকে এগোচ্ছে সরকার। যা সকল সাধারণ মানুষের দুর্ভোগ ও হয়রানি লাঘব হবে।
ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, ভূমির ডিজিটালাইজড  বিভিন্ন সেবা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা, ভূমি বিষয়ে প্রাপ্য সেবাসমূহের প্রচার-প্রচারণার লক্ষ্যে আগামীতে সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার।
এ উপলক্ষে শরীয়তপুর সদর ভূমি অফিসসহ সব উপজেলায়  সর্ব সাধারণের মধ্যে নিম্নোক্ত সেবা প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে:
১. অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষে ২ নং রেজিষ্টারে অন-লাইন রেজিষ্ট্রেশন এবং এর প্রচার করা
২. ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান 
৩. ই-নাম জারির আবেদন গ্রহণ করা 
৪. নিষ্পত্তিকৃত এল এ কেইসের ক্ষতি পূরণের চেক প্রদান করা
৫.খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষনিক তা সরবরাহ করা।
শরীয়তপুর সদর উপজেলার ভূমি সেবা প্রত্যাশী সবাইকে জেলা প্রশাসক শরীয়তপুরের কার্যালয় সংলগ্ন আম্রকানন ও অন্যান্য উপজেলার সবাইকে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত "ভূমি সেবা সপ্তাহ-২০২১" এ উপস্থিত হয়ে উল্লিখিত সেবাসমূহ গ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
ভূমি সংক্রান্ত যে কোন তথ্য বা সেবা পেতে ৩৩৩ নম্বর বা ১৬১২২ নম্বরে কল করে আপনার ভূমি সেবা বুঝে নেওয়ার জন্যও বলা হয়েছে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: