শিরোনাম

South east bank ad

লকডাউনের প্রথম দিনে কড়াকড়ি অবস্থানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন

 প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০৩:৪৬ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

লকডাউনের প্রথম দিনে কড়াকড়ি অবস্থানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন

কায়সার সামির (মুন্সিগঞ্জ):

মহামারি করোরা সংক্রমন রোধে কঠোর বিধিনিষেধ আরোপকৃত লকডাউনের প্রথম দিনে মুন্সিগঞ্জে কড়াকড়ি অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যদের। এছাড়াও ভ্রাম্যমান আদলাতের একাধিক টিম কাজ করছে। বন্ধ রয়েছে শপিংমল, দোকাটপাটসহ সব ধরনের সরকারি বেসরকারি অফিস আদালত। শহরে বন্ধ রয়েছে সকল ধরনের গণপরিবহন। তবে জরুরি প্রয়োজনে দু'একটি ব্যাটারি চালিত অটো ও মিশুক চলতে দেখা গেছে।

অপরদিকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে বন্ধ রয়েছে ফেরিসহ সকল ধরনের নৌযান।  তবে ঘাট এলাকায় তেমন চাপ নেই। ঢাকা-মাওয়া এক্সেপ্রেসওয়ে ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শর্তক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাজ আজাদ বলেন, সরকারে ঘোষণা অনুযায়ী জেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে ও সঠিকভাবে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করছে স্বাস্থ্যকর্মি ও  আইনশৃঙ্খলা বাহীনি। তিনি সকালকে স্বাস্থ্যবিধি মেনে বাড়ীতে থাকা আহবান জানান।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: