শিরোনাম

South east bank ad

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান করোনা আক্রান্ত

 প্রকাশ: ২১ জুলাই ২০২১, ০১:০০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান করোনা আক্রান্ত
 
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২০ জুলাই) অ্যান্টিজেন পরীক্ষায় তার ‌পজিটিভ রিপোর্ট আসে।


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৪ দিন আগে থেকে স্ত্রী-সন্তান করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। ১৪ দিন অতিবাহিত হওয়ায় মঙ্গলবার স্যারসহ তারা অ্যান্টিজেন পরীক্ষা করেন। পরীক্ষার ফলাফলে ম্যাডাম ও উনার ছেলের নেগেটিভ ফলাফল আসে তবে স্যারের পজিটিভ এসেছে। তিনি বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮১ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৩৬ জন।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: