শিরোনাম

South east bank ad

শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র "মানবিক সহায়তা" প্রদান

 প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১১:৪৫ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র "মানবিক সহায়তা" প্রদান
আজ শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক জেলার বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র "মানবিক সহায়তা" প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলার জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। 

এছাড়াও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই। 

অনুষ্ঠানে জেলার ১০০০ জন নির্মাণ শ্রমিক, বিউটি পার্লার শ্রমিক, মোটর শ্রমিক, রিকশা শ্রমিক, দর্জি শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ক্রীড়াবিদ, হকার, সংস্কৃতিসেবী, অসহায় নারী উদ্যোক্তা ও কর্মহীন অন্যান্য অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: