শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর উপহার ঘর পরিদর্শন করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক

 প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০৩:৫৮ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

প্রধানমন্ত্রীর উপহার ঘর পরিদর্শন করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক

আজ খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন রূপসা উপজেলায় ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রদত্ত ঘর পরিদর্শন করেন। উল্লেখ্য, পরিদর্শনকৃত ঘরে ইতোমধ্যে উপকারভোগীগণ বসবাস শুরু করেছেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপকারভোগীদের সাথে কথা বলেন। উপকারভোগীগণ এরকম ঘর পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা আরো জানান, প্রধানমন্ত্রী প্রদত্ত ঘর পেয়ে তাদের শুধু আবাসস্থলই নিশ্চিত হয়নি বরং তারা খুব স্বাচ্ছন্দে ও নিরাপদে এসব ঘরে বসবাস করছেন। পরিদর্শনকালে ঘরে কোনরূপ ত্রুটি পরিলক্ষিত হয়নি।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার রূপসা রুবাইয়া তাছনিম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রূপসা মোঃ আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: