শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের বর্ণাঢ্য র্যালি
'শিশুশ্রমকে না বলি,
শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি' প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু শ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসন,গোপালগঞ্জ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,গোপালগঞ্জ-এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মো: আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ।
আলোচনা সভায় শিশুশ্রমের স্বরূপ, কারণ ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন ও গণসচেতনতা তৈরি, পরিবার, কলকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা, আইনের যথাযথ প্রয়োগ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।


