শিরোনাম

South east bank ad

সুনামগঞ্জে “মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয়” শীর্ষক কর্মশালা

 প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

সুনামগঞ্জে “মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয়” শীর্ষক কর্মশালা


আজ ২৩ জুন ২০২৬ খ্রি. তারিখে “মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয়” শীর্ষক কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, সিলেট-এর অতিরিক্ত পরিচালক জনাব মো: মজিবুর রহমান।
কর্মশালায় মাদকাসক্তি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। “Hate the sin, not the sinner” (পাপকে ঘৃণা করো, পাপীকে নয়) এই মানবিক দর্শনকে সামনে রেখে মাদকাসক্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শন, তাদের পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সমাজের বিত্তশালী ও সচেতন নাগরিকদের মাদকমুক্ত সমাজ গঠনে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজিত কর্মশালায় জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: