শিরোনাম

South east bank ad

জেলা প্রশাসকের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শন

 প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

জেলা প্রশাসকের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শন


আজ ২৩ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন শেরপুর সদরের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দর্শন করেন।

দর্শনকালে ক্লাসে শিক্ষার্থী উপস্থিতির নিম্নহার, মোট ভর্তিকৃত শিক্ষার্থী সংখ্যা কম থাকা, দ্বিতল একাডেমিক ভবনের নিচতলা প্লাবিত এবং বিদ্যালয় মাঠ জলমগ্ন থাকা ইত্যাদি বিষয় পরিলক্ষিত হয়।
স্কুল মাঠের জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসক তাৎক্ষণিক শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারকে মাটি ভরাট করার নির্দেশনা দেন এবং বিদ্যমান অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জনাব সাইফুল ইসলাম কমল, সহকারী কমিশনার(গোপনীয়) জনাব মোঃ সেলিম রেজা, বিদ্যালয়টির সম্মানিত প্রধান শিক্ষক মিজ্‌ কামরুন্নাহার চায়নাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: