জুন ২০২৬ মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
আজ ২১ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকার সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির জুন ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক, ঢাকা ফরিদা খানম সভায় সভাপতিত্ব করেন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
এছাড়া ডেঙ্গু ও হামের প্রকোপ প্রতিরোধ, সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, খাদ্য বিভাগের কার্যক্রম জোরদারকরণও এসডিজি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


