জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
আজ ১৯ জুন ২০২৬ তারিখ (শুক্রবার) সকাল ১১:৩০ ঘটিকায় জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান জেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব এস এম হুমায়ুন কবির সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ ; জনাব মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ সহ ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারবর্গ, স্থানীয় গণ্যমান্য, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ।


