শিরোনাম

South east bank ad

মানিকগঞ্জে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অপরাজিতা কর্নার’-এর উদ্বোধন

 প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

মানিকগঞ্জে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অপরাজিতা কর্নার’-এর উদ্বোধন
নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, মানিকগঞ্জের উদ্যোগে আজ ৮ জুন ২০২৬, সোমবার শহরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অপরাজিতা কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো— আফরোজা রমজান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ; মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা এবং খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়।

উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব ফারজানা প্রিয়াংকা, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: