বান্দরবানে পবিত্র ঈদ উল আযহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গতকাল ১৩ মে ২০২৬ তারিখ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা এর সম্মেলন কক্ষে পবিত্র ঈদ উল আযহা, ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: সানিউল ফেরদৌস।
আসন্ন পবিত্র ঈদ উল আযহা ২০২৬ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা জোরদার, মাইকিং ও প্রচার, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।
DC Bandarban


