শিরোনাম

South east bank ad

নেত্রকোণা সদরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের কবুলিয়ত দলিল হস্তান্তর

 প্রকাশ: ২১ জুন ২০২১, ০৮:৪৩ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নেত্রকোণা সদরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের কবুলিয়ত দলিল হস্তান্তর
 ২০  জুন মুজিব বর্ষের গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে যুক্ত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর পক্ষে নেত্রকোণা জেলাতেও উপকারভোগীদের মাঝে ঘরের কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়। 
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা  মোঃ আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  কাজি মোঃ আবদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র, নেত্রকোণা পৌরসভা; সিভিল সার্জন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নেত্রকোণা জেলার সদর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের কবুলিয়ত দলিল হস্তান্তর করেন। 
অনুষ্ঠানে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: