শিরোনাম

South east bank ad

কুতুবদিয়া নৌবাহিনী কন্টিনজেন্টে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অপারেশন ব্রিফিং ও মতবিনিময় সভা

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

কুতুবদিয়া নৌবাহিনী কন্টিনজেন্টে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অপারেশন ব্রিফিং ও মতবিনিময় সভা
অদ্য ০৪/০২/২০২৬ খ্রি. তারিখ কুতুবদিয়া নৌবাহিনী কন্টিনজেন্টে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অপারেশন ব্রিফিং ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক মো: আ: মান্নান। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নৌবাহিনী প্রধান, এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিসি, এনডিসি, এনসিসি, পিএসসি মহোদয়। প্রধান অতিথি মহোদয় আলোচনা সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। সভায় নির্বাচন পরিচালনা, আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: