শিরোনাম

South east bank ad

নাটোরে ২য় পর্যায়ে ঘর পাবে মোট ১৩৮১ পরিবার

 প্রকাশ: ১৯ জুন ২০২১, ১০:৩৩ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নাটোরে ২য় পর্যায়ে ঘর পাবে মোট ১৩৮১ পরিবার
 আগামী ২০ জুন  প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ২য় পর্যায়ে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২য় পর্যায়ে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  নাটোর জেলায় ২য় পর্যায়ে মোট ১৩৮১ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হবে।  সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী অফিসারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: