শিরোনাম

South east bank ad

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসকের প্রেস বিফ্রিং

 প্রকাশ: ১৯ জুন ২০২১, ০৬:১০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসকের প্রেস বিফ্রিং

আজহারুল ইসলাম বিপ্লব,নেত্রকোনা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নেত্রকোণার হাওর এলাকাসহ ১০ উপজেলায় স্বপ্নের ঠিকানা জমিসহ সেমি পাকা ঘরের চাবি পাচ্ছে ৯২৫ ছিন্নমূল অসহায় পরিবার ।  

আজ শনিবার সকালে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস বিফ্রিং করেছেন জেলা প্রশাসক  কাজি মো. আবদুর রহমান এসব কথা জানান। 

‘আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের মতো নেত্রকোণাতেও এসব ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: